প্রথম দেখা
সমর আচার্য্য
প্রথম দেখায় ফেলেছিলাম
তোমায় ভালোবেসে,
আজও আমি রয়েছি যে
সেই প্রেমেতে ফেঁসে।
থাকবো তোমার প্রেমে পড়ে
জনম জনম ধরে,
রাখবো তোমায় বুকের মাঝে
আদর সোহাগ করে।
কাছে এসে মিষ্টি হেসে
বললে ভালোবাসি,
এনে দেবো স্বর্গ থেকে
পারিজাতের রাশি।
তোমার মুখের মিষ্টি হাসি
আহা কী যে ভালো,
এক নিমেষে দূর করে দেয়
মনের যতো কালো।
ফেব্রুয়ারীর চৌদ্দ এলে
গোলাপ হাতে দিয়ে,
নতজানু হয়ে আমি
প্রপোজ করবো গিয়ে।
আমার তোমার প্রেম কাহিনী
থাকবে অমর হয়ে,
রাধা কৃষ্ণের প্রেমের গাথা
চলছে যেমন বয়ে।

Comments
Post a Comment