স্বপ্না ইন্দু অন্তরা... (একটি প্যারডি। সুবিখ্যাত নজরুলগীতি 'গঙ্গা সিন্ধু নর্মদা...'র। সাধুস্থলে চলতি কেবল) অরবিন্দ পুরকাইত স্বপ্না ইন্দু অন্তরা পূরবী বরুণা সই রয়েছে বুঝি বা আগের মতন ছন্দাতে সে ছন্দ কই।। গৌণ, জব্দ এ মহাশয়— সাধনা ছাড়া কি এ বউ হয়, থাকি তার সাথে তাও হাসিমুখে চলিও তার মর্জি মতোই।। আছে নয়ন সে দৃষ্টি নেই অধরোষ্ঠে মিষ্টত্ব নেই, মৃণাল বাহু সে মুগুর-প্রায় কণ্ঠস্বননে মৌন রই।। ভালবাসে ভীষণই আমায় সে ভার বওয়া বিষম দায়, সঙ্গী সদা সন্দেহ তার তুমি বিব্রত হও যতই।। তোমরা জান না যাতনা কোন প্রেমে পড়ে কবে দিয়েছি মন সয়ে আছি, কত যাব যে সয়ে— নেই তো মাত্র একটি বই।। * * *
সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...