খামবন্দী
প্রসেনজিৎ দাস
কত স্বপ্ন বন্দি আছে, আকাঙ্ক্ষার খামে
না বলা মনের কথা, লেখা তোমারি নামে।
নিঃশব্দে ফেরালে মুখ, প্রতিশ্রুতি ফেলে
নতুন মুখোশ দেখি তোমার, পুরোনোটা খুলে।
কিছু খাম অ্যালবামে, কিছু বইয়ের মাঝে রাখা
সাপের খোলস ছিল তোমার, মনের পাইনি দেখা।
ভাবনায় কখনো শিউরে উঠি, গ্রাস করে যে ভয়,
"মনুষত্ব নিপাট গেলে, মানুষের এমনি হয়?"
নেই অভিমান আর, কোন অনুযোগ ও নেই
কুটিলতার স্তবক লেখা, প্রেমের কবিতাতেই।
আবেগগুলো ছেড়েও জানি, ভালো থাকা যায়
সম্পর্কের ভার নেওয়া, একার নয়তো দায়।
অল্প করে রোজ, আমি কিছু স্মৃতি করেছি ছাই
কালো মেঘে বিষের বৃষ্টি, আমি অবাক হয়ে যাই।
পুষ্পসম স্বপ্ন ছিল, সাজানো তোমার নামে
বিকিয়ে দিলে স্বপ্নের ঘর, খুবই অল্প দামে।
------------------------
PRASENJIT DAS
C/O - "NIKUNJA CHHAYA"
28/1 NETAJI PALLY MAIN ROAD
P.O. RABINDRA SARANI
CITY & P.S. : SILIGURI
PINCODE - 734006
DIST - DARJEELING
WEST BENGAL

Comments
Post a Comment