নবপ্রভাত মাসিক ব্লগ-ম্যাগ শ্রাবণ ১৪২৫ # জুলাই ২০১৮ বিষয়ঃ '' বর্ষা-বিচিত্রা'' সম্পাদকীয়ঃ বাংলার জনজীবনে বর্ষার প্রভাব বহুমাত্রিক। সেই বহুমাত্রিকতাকে আমরা বর্তমান সংখ্যায় ধরতে চেয়েছি। যদি আপনারা স্নাত হন, তাহলেই আমরা তৃপ্ত। মতামত ও পরামর্শের অপেক্ষায় রইলাম। শ্রদ্ধা ও শুভকামনা সহ- নিরাশাহরণ নস্কর ১লা শ্রাবণ, ১৪২৫ ============================================================== সূচিপত্র প্রবন্ধ ও মুক্তগদ্য রীনা তালুকদার সুবীর ঘোষ অরবিন্দ পুরকাইত অমৃতা বিশ্বাস সরকার বৈশাখী চ্যাটার্জী আশিস চৌধুরী শান্তা কর রায় সুশীল কুমার রায় অণুগল্প মৌমিতা ঘোষাল পারিজাত পায়েল খাঁড়া স্বরূপা রায় সন্তু চ্যাটার্জি রিংকু বিশ্বাস পবিত্র চক্রবর্তী বসন্ত কুমার প্রামানিক রিক্তা মুখার্জি শেফালি স র অঞ্জলি দে নন্দী কবিতা ও ছড়া রীনা তালুকদার জয়ীতা ব্যানার্জী গোস্বামী মৌ দাশগুপ্ত সবর্না চট্টোপাধ্যায় তৈমুর খান সোমনাথ বেনিয়া প্রশান্ত সেন ক...
দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা আবদুস সালাম কাজী নজরুল ইসলামের সঙ্গে দাদাঠাকুরের পরিচয় কীভাবে হয়, সেই প্রসঙ্গে আলোকপাত করেন আবদুল আযীয আল-আমান। তাঁর লেখা থেকে জানা যায়, নলিনীকান্ত সরকার মহাশয়ের মাধ্যমে দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম পরিচয় হয়। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা তখনও প্রকাশিত হয়নি। মোসলেম ভারতে প্রকাশিত কবির কয়েকটি কবিতা নিয়ে বাংলার সাহিত্যিক, কবি, পাঠক, সমালোচক মহলে রীতিমতো উঠেছে আলোড়ন। সেই সময় দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম আলাপ। *"দাদাঠাকুর" ওরফে শরৎচন্দ্র পণ্ডিত – ১৯ শতকের শেষ আর ২০ শতকের প্রথম দিকের এক তুখোড় ব্যঙ্গকার, সাংবাদিক এবং নাট্যকার। উনার "জঙ্গম" পত্রিকা তখন কলকাতার সাহিত্য-রাজনীতির আখড়া ।সবাই মুখিয়ে থাকতো কখন আসছে “জঙ্গম”। সারাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর শ্লেষাত্মক ছড়া। কাজী নজরুল ইসলাম তখন সদ্য সাহিত্য জগতে এসেছেন। এসেই সাহিত্যের আঙিনায় তুলেছেন ঝড়। অসহ্য।কোথাকার এক গেঁয়ো- ভূত এসে তছনছ করে দিচ্ছে সব হিসেব । কিছুতেই কেউ যেন মেলাতে পারছে না অঙ্ক ।বিভিন্ন আলাপ আলোচনা ও সমসাময়িক বহু কলমচীর কথায় উঠে আসে দাদা ঠাকুর ও নজরুল প্রসঙ...