বেহালার 'নিবেদন' পত্রিকার পঞ্চম বর্ষ নবম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান গত ১৭ আগস্ট ২০২৫ রবিবার বেহালায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো 'নিবেদন' ষাণ্মাসিক সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষ, নবম সংখ্যা (জুলাই ২০২৫)। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক গৌতম ভট্টাচার্য, অধ্যাপক অশোক চ্যাটার্জী, শ্রী অসিত পালিত, শ্রী তপন চক্রবর্তী, প্রখ্যাত সাহিত্যিক মৃত্যুঞ্জয় দেবনাথ ও জয়ন্ত সুকুল, প্রখ্যাত সেতারবাদক ও শিক্ষক শ্রী সপ্তর্ষি হাজরা, পত্রিকার প্রধান উপদেষ্টা শ্রী অপূর্ব কর্মকার ও সম্পাদক শ্রী সমর কৃষ্ণ মণ্ডল এবং পত্রিকার সঙ্গে যুক্ত সদস্যবৃন্দ সহ বহু সাহিত্য অনুরাগী ব্যক্তি। আলোচনা, গান, কবিতাপাঠ, আলাপচারিতা ও পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে অতিবাহিত হয় পত্রিকার সভাপতি গৌতম ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আয়োজিত এই সংস্কৃতিক সন্ধ্যা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রী সপ্তর্ষি হাজরা মহাশয়। স্বাগত ভাষণ দেন শ্রী তপন চক্রবর্তী মহাশয়। তারপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। এরপর উপস্থিত সদস্যরা লিটিল ম্যাগাজিনের সমাজের সাম্প্রতিক অব...
নির্ভয়া খুঁড়ে আসা শরীরে লাগায় স্রোত তীব্রতা কোনোদিন লগ্নজাত ছিলনা, জরা হয় লুঠ । বিক্রি হয়ে যাওয়া খবরটা পুরোনো থেকে তোলপাড়... যেভাবে সময় উপত্যকা আজ । ওরা টেনে নিয়ে গিয়ে ছুঁড়ে দিলেই ক্ষেপনাস্ত্র যৌবন পায় । এরপর একবগগা... অজ্ঞাত চুমুর বদলে চিরে-ছিঁড়ে দিতে হয় । ধর্ম পেট না ভরাতে পারলে জল হয়ে যাক । সাহস বেঁধে-বেঁধে সাঁকো, বিনিময়ে প্রজাপতির ভিড় বাড়ুক । ...এবং মাথা নুইয়ে নেওয়াদের ইন্তেকাল । পাতায়-শাখায় দেখা মনোত্তমা ঝরা-ঘাম শিউলি... দিনশেষে পাতে রোদ সাজায় রোধহীন । কাল্পনিক চরিত্ররা এখনও চোখে চোখ ঠুকেই বেঁচে থাকে স্বরচিত । ........................ বিজয়ন্ত সরকার মিলন পাড়া, রায়গঞ্জ উত্তর দিনাজপুর