অক্ষরের আগুন
শম্পা সামন্ত
ওগো আজনবি মানুষ
কত দুঃখের মাঝে ঝুলে আছো অভিবাদন
সবাই পীরিত করে উলটে পালটে নস্যাৎ করে গোলাপ জীবন
অথচ কাঁটায় পা ফেলে ফেলে তুলেছি রক্তরাগের ফুল
নরম পায়ে ফুটেছে ব্যথার জল
জীবন ঋদ্ধ হতে অনেক বাকি রেখে চলে গেছো আলপথ বেয়ে
ফ্যাকাশে হলুদ গায়ে মেখেছো সবুজ বন
আর চতুষ্পদ বনচারী শ্বাপদ গ্রস্ত চাঁদ হাতড়ে ফিরেছি রাতদিন
হে আমার ব্যথার হলুদ চাঁদ তোমাকে পাবার জন্য এত যে চিৎকার
তার নাগালে কি রাত্রি পোহায়
স্মৃতির রজনীগন্ধায়
আলপথে কেউ চলে গেলে পুড়ে যায় আদিম শ্লোকমালা
মৃতেরা চুল্লী জ্বালে অক্ষরের সমূহ আগুনে।
******* ******** **
Sampa Samanta
Badsahi road
Bhangakuthi
Burdwan
Purba Bardhaman
713101
Comments
Post a Comment