আধ ডজন ছড়া
স্বপনকুমার পাহাড়ী
গেইশা
এক যে আছিল তোকিয়োবাসিনী গেইশা
ওর কথা কিছু বলবো এখন ভাইসাব।
তাকিয়েছো কি মরলে তুমি
ভাবছো বুঝি কী দুষ্টুমি
খদ্দের পেতে দস্তুরটি যে এইসা!
গার্লফ্রেণ্ড
গার্লফ্রেন্ড ভাড়া করে ঘোরে বইমেলাতে।
মাঝে মাঝে চুমোচুমি দর্শকে খেলাতে।
জমে গেছে শ্যাম-রাই
হুড়োহুড়ি ক্যামেরায়
খবরটা নানা জনে ফোটোসহ গেলাতে।
হোঁৎকা
এক যে ছিল হোঁৎকা।
গায়ের গন্ধ বোঁটকা।
খেয়ালবশে
বাঘের যশে
লাগিয়ে দিলে কোঁৎকা!
বাউন
এক যে ছিল পৈতেধারী বাউন
পরনে তার সদা্ই ছিল গাউন।
দেখতে পুরো সার্কাসেরই ক্লাউন।
নামটি আবার ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন।
সাগা
শাদী তো হোলো না ফের তাই হনু সাঙা।
বর তো জোয়ান মরদ হোলোইবা নাগা।
নাগা তো মনিষ বটে
বুদ্ধিও আছে ঘটে
গোয়ার সী-বীচে তাই লিখছি সাগা।।
কল বয়
কল গার্ল আছে তবে
কল বয় নাই কি?
আছে আছে, ফিজ দিলে,
এক্ষুনি চাই কি?
---------------------------
Swapankumar Pahari
Vill.: Dakshin Paikbar,
P.O.: Dakshin Dauki,
P.S.: Junput Coastal,
Dist.: Purba Medinipur,
Comments
Post a Comment