কার্ত্তিক মণ্ডল সবার সেরা আমার গাঁ-টা আমার কাছে সত্যি সবার সেরা হিজল বকুল কাশ ও পলাশ হরিৎ রঙে ঘেরা । দিন প্রতিদিন সূর্য ওঠে পুব আকাশে ওই ঝিকিরমিকির আলো আমার ছেলে বেলার সই। জল থই থই পুকুর ডোবা পদ্ম শালুক হাসে মনের সুখে হাঁসেরা সব সারে সারে ভাসে। নীল আকাশে ভীড়ছে যত চিল বলাকার দল বৃষ্টি ছোঁয়ার রামধনু রঙ কোথায় পাবি বল ? কোথায় পাবি জাম জামরুল তাল খেজুরের সার মেঠো পথ হাতছানিতে ডাক দেয় বার বার। গামছা পেতে মুড়ি খাওয়া সাঁতরে পুকুর পার শীতলপাটির সাজানো ঘর আমার গ্রাম্য মার । মাঝখানে বয় ছোট্ট নদী দুই পাড়ে কুঁড়ে ঘর বাস করি সব হেসে খেলে কেউ নয়কো পর । সব ভুলে যাই মাগো, তোমায় পেলে সব পাওয়া হয় খুশির নাইকো শেষ গাছে পাতায় দোদুল দোলে মিষ্টি আলোর রেশ । তোমার হাসি হাসায় মোরে রাঙা ফাগুন এ অন্তরে রূপ চিকনের পরশ মেখে গাই গাথা সন্দেশ। তোমায় পেলে সব পাওয়া হয় খুশির নাইকো শেষ। তুমি হলে ভোরের আলো প্রভাত বেলার সুর রূপালী চাঁদ টলোমলো জোছনা ভর...
আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ … আবদুল্লাহ আল আদীব ক্ষমতা ও শোষণের ঐতিহাসিক বিবর্তন : প্রস্তরযুগ থেকে জ্ঞাননিয়ন্ত্রণের যুগ … মানবসভ্যতার ইতিহাসকে যদি একটিমাত্র প্রশ্ন দিয়ে পড়া যায় , তবে সেই প্রশ্নটি হতে পারে — ক্ষমতা কার হাতে এবং সেই ক্ষমতা কীভাবে ব্যবহৃত হয়েছে ? কৃষির আবির্ভাবের আগে মানুষের জীবন ছিল মূলত শিকার , সংগ্রহ ও পারস্পরিক সহযোগিতানির্ভর । কৃষির বিকাশের সঙ্গে জমি , উদ্বৃত্ত উৎপাদন ও সম্পত্তির ধারণা তৈরি হলো । সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল সামাজিক শ্রেণিবিভাগ , করব্যবস্থা , শ্রমের বিভাজন এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব । ক্ষমতা আর কেবল শারীরিক শক্তির বিষয় রইল না ; তা হয়ে উঠল সম্পদ ও মানুষের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা । প্রাচীন মিশর , সুমের , ব্যাবিলন , পারস্য , গ্রিস ও রোম — বিভিন্ন সভ্যতা তাদের নিজস্ব রাষ্ট্র ও সাম্রাজ্য গড়ে তুলেছিল । সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ , দখল , কর ও শ্রমের নিয়ন্ত্রণ । বিজিত জনগোষ্ঠীর ওপর কর্তৃত্ব প্রতিষ...