ভাঙা কবিতায় , ভাঙা গানে
অর্ণব সামন্ত
উর্জা ভ্যাবাচ্যাকা পোস্টমডার্ন অসুখ দিকে দিকে
আঁধারেই বেশ বেঁচে গ্যাছে আলোর যত বংশধর
ভাঙা আমি ভাঙা তুমি দৌড়চ্ছে , উড়ছে , সাঁতরাচ্ছে অথইয়ে
পূর্ণ হবার সাধ ঝরে গেছে চোরাবালি চোরাস্রোত বারমুডা ট্রায়াঙ্গেলে
ইল্যুশন হ্যালুসিনেশন চমকাচ্ছে স্বচ্ছ স্থির দৃষ্টি অন্তর্হিত
নির্মাণ ভেবে ধ্বংসকে আহ্বান , ভাঙনের সুর চতুর্দিকে
এইভাবে ইচ্ছাপূর্তির অণু পরমাণু কোনোদিন কি অবয়ব পাবে ?
বিবর্তনে ডেকে আনবে শেষমেষ সফল ঝংকার
পোস্টমডার্ন অসুখে ভুগে ভুগে পেয়ে যাবে নতুনতর পথ
পথেরও দাবী থাকে পথিকের কাছে যে পাথেয় সুব্রতাসম্ভব
নক্ষত্র হতে হতে মৃত্যুর পরে হেঁটে গেছে সুপারনোভায় নীহারিকা অন্তরীণ দৃষ্টিতে দোদুল্যমানতাই জীবনের স্থির অধ্যায়
সমস্ত জঞ্জাল সরিয়ে কি খুঁজছে ভাঙা চাঁদ ভাঙা সূর্য ভাঙা কবিতায় ভাঙা গানে ছড়াচ্ছে জীবনের ভাঙা ভাঙা মানে !
******************
ARNAB SAMANTA
Gorkhara , Langalpara
Near Milan Sangha Club Field ( East Side)
P.O. + P.S. -- SONARPUR
Dist -- SOUTH 24 Pgs
Kol - 150

Comments
Post a Comment