বটগাছ
জীবন সরখেল
আশ্রয় নির্ভরতার প্রতীক
শান্তি সুখের ছায়া
পশু পাখি প্রাণীর জন্য
মায়ায় ভরা কায়া!
স্বয়ং ভগবান প্রতিরূপ
জীবনের সাম্-গানে
বটগাছ এক উঁচু পতাকা
ত্যাগ তিতিক্ষার মানে।
ষষ্ঠী ঠাকুর বা ভৈরব স্থান
পথিকের ঠিকানায়
বটগাছ যেন শেষ সমাধান
জীবনের দোটানায়।
কড়া রোদ হোক বৃষ্টি ঝড়ের
বিপদ নিবারণে
বটগাছ পরিত্রাতা হয়ে
দাঁড়ায় এসে সামনে।
পঞ্চপল্লব মিষ্টি ফলের
বিকল্প কিন্তু নাই
ধর্ম কর্মে জীবন চর্যায়
আজ বটগাছ খুঁজি তাই....
_________________

Comments
Post a Comment