সঙ্গী
শ্রবনা অধিকারী
আমার একটা শিক্ষিত বেকার ছেলেই চাই
একটা সংসারী ছেলে যে আগলে রাখবে
আমার মনের অন্তঃস্থল
কাগজের বিজ্ঞাপনে পণ্য হবো না
লড়াইয়ের মাঠে নেমে জিতব।
আমার একটা শিক্ষিত বেকার ছেলেই চাই
ডাক্তার ব্যারিস্টার মাস্টার কিম্বা
বড় ইঞ্জিনিয়ার নয়
ঝাপসা আলোয় যারা হারিয়ে যায়
কিছুদিন পর।
মনের স্বপনে জোছনায় থেকে যাবে ওই
ছেলেটাই -
অপেক্ষা করবে আমার
যত্ন করবে
খোঁজ নেবে আর তার হাতে দামী গিফট
না থাকলেও
অফুরান সময় আর অনন্ত ভালোবাসা আছে।
তার চোখে স্বপ্নও বুনে দেবো আমি
তার বুকের আগুন একদিন ফুটে উঠবে
সাফল্যের ফুল হয়ে ।
সেই ফুল ফুটতে যে কষ্টের পথ
সেই পথেই আমি একা দাঁড়িয়ে।
==============
শ্রবনা অধিকারী
গ্রাম - পুড়শুড়া (সামন্ত রোড, অনুকুল ঠাকুরের মন্দিরের পাশে)
পোঃ - পুড়শুড়া।
থানা -পুড়শুড়া।
ডাক যোগ -712401.
জেলা - হুগলী।
পশ্চিমবঙ্গ, ভারত।
শ্রবনা অধিকারী
গ্রাম - পুড়শুড়া (সামন্ত রোড, অনুকুল ঠাকুরের মন্দিরের পাশে)
পোঃ - পুড়শুড়া।
থানা -পুড়শুড়া।
ডাক যোগ -712401.
জেলা - হুগলী।
পশ্চিমবঙ্গ, ভারত।

Comments
Post a Comment