Skip to main content

কবিতা ।। এই দাদর স্টেশন ।। সেখ নাসিবুল আলি

নবপ্রভাত

এই দাদর স্টেশন

সেখ নাসিবুল আলি

 
এই দাদর স্টেশন সবই মানায়
কমলা লেবুর খোসা—পপিতার বীজ
অরাপাভের টুকরো লাল পিঁপড়ে
হেডফোন চুরির  সাত ঝামেলায়
মারাঠি পুলিশের লাঠি চার্জ : বাঙালী শ্রমিকের প্রতি

এই দাদর স্টেশন সবই মানায় 
সুড়ঙ্গের ফাটলের মতো পরকিয়ার প্রেম
ভিক্ষা করতে আসা লোকটা  ফেঁসে গেছে
খ্রীষ্টান নারীর সাত বাংলোর  ভেতরে

বেওয়ারিশ কবেকার মৃত শিশুকন্যার যোনি চাটে
লোমবিহীন পাগলা কুকুর ।
এদিকে শুকানো রক্তের দাগ
রাতচেরাপাখি চঞ্চু ঠোকরায়

=================

সেখ নাসিবুল আলি
গ্ৰাম  গোপালপুর
পোঃ খাড়রাথানা ইন্দাস
জেলা বাঁকুড়া
পিন নম্বর ৭২২২০৫


 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই