ভালো থাক
জয়শ্রী ব্যানার্জি
ভালো থাক 'আমি '
আয়নাতে,
ভালো থাক তুই
আমার সাথে।
ভালো থাক ইচ্ছা
গোপোনেতে
ভালো থাক স্মৃতি
গল্পতে
ভালো থাক ফুল
বসন্তে,
ভালো থাক ঝরাপাতা
হেমন্তে
ভালো থাক পাখি
মুক্তিতে।
ভালো থাক পাহাড় নদী
একলাতে ,
ভালো থাক রোদ্দুর
বারান্দাতে,
ভালো থাক বৃষ্টি
আমার ছাতে।
ভালো থাক আমার পাড়া
অহনির্শে,
ভালো থাক মন খারাপ
কার্নিশে।
ভালো থাক ভালোবাসা
অপ্রকাশে ,
ভালো থাক মন
অবকাশে।
==================
জয়শ্রী ব্যানার্জি
পাল্লা রোড,পূর্ব বর্ধমান
Comments
Post a Comment