Skip to main content

কবিতা ।। নৈকট্য ।। রহিত ঘোষাল

নবপ্রভাত

নৈকট্য

রহিত ঘোষাল 


আমি এখন বেসিনে হাত ধুয়ে নিচ্ছি
অত্যন্ত অশালীন ভাষায়, 
বেরোনোর সময় আমরা এতটা কাছাকাছি এসে পড়লাম যে চোখ এড়ানো গেল না,
সে আমাকে জিজ্ঞাসা করল,
কতক্ষণ আমি কথা না বলে আছি 
এবং যা আমাকে এতটা নোংরা করে ফেলেছে,
সে আমাকে বারবার জিজ্ঞাসা করল,
আমি মনে মনে ভাবলাম
ঠিক যতদিন আমি প্রয়োজনীয়তা ও বিলাসিতার মধ্যে তফাত করতে পারিনি। 
সে আমাকে আবার জিজ্ঞাসা করল, 
এবার আমার হাত ধরে, 
তারপর সে আমার সঙ্গে এই ভার ভাগ করে নিতে চাইল।

==================

রহিত ঘোষাল বাঁশদ্রোণী সোনালী পার্ক কলকাতা ৭০

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই