লিমেরিক ১ ------------ মহাদেবের ষন্ড এসে বলল মাগো দুর্গা চারটি দিনের খাবার খোঁজে গিয়েছিলাম গুর গাঁ সেথায় শুধু ডাল ও লুচি বাবার তাতে নেই তো রুচি শেষে পেলাম গাঁজা ও ভাং তাগড়া কচি মুরগা। *** লিমেরিক ২ ------------- দিল্লী থেকে বিল্লি এসে বলল সে যে আমায় সেথায় নাকি আলকাৎরা মাখে যে লোকে জামায় রাতের বেলায় লালকেল্লায় সুর করে সব লোক চিল্লায় কেউ বা আবার সুযোগ পেলেই মুখ ঘসে ইঁট ঝামায়। *** লিমেরিক ৩ ------------- সরোজকান্ত দন্ত মাজে সকাল থেকে সন্ধ্যে তবু যে তার ঘর পরিবার নাকাল দাঁতের গন্ধে তারপরে এক বৃদ্ধ সন্ত তুলল যে তার তিরিশ দন্ত রোজ সকালে ফোকলা সরোজ মুগ্ধ ব্রাসের ছন্দে। *** লিমেরিক ৪ ------------- ময়ষাসুরের শ্বশুর যে অসুর ভালো ভীষণ সেই সুবাদে ইন্দ্র দিলেন পদ্মবিভূষণ পদক পেয়ে দারুন খুশী ফোকলা মুখে চওড়া হাসি চারটি দিনের জন্য ব্রম্ভা ছাড়েন সিংহাসন । *** লিমেরিক ৫ ------------- কে বলেছে পিসি আমার ব্যাকরণে কাঁচা ক্রিয়াপদের বিপদ জেনে আনল কিনে খাঁচা বিশেষণে ভীষণ জ্বালা কান করে তার ঝালাপালা কর্তা এবং কর্ম মিলে করল শুরু নাচা। *** তরুনার্ক লাহা...
সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...