মাতৃভাষার স্বাদ
রুহুল আমিন
বাংলা ভাষার জন্য বাঙালি দিয়েছে প্রাণ
দিগন্তে ছড়িয়ে পড়ুক বাংলা ভাষার গান।
বাংলা বলায় কত তাচ্ছিল্য, কত করছে অপমান
তবুও এটাই আমার মাতৃভাষা এটাই নাড়ির টান।
এই ভাষাতেই সকল চিন্তা,ভাবনা, কত কল্পনা ও আশা
এই ভাষাতেই আমার সকল সুখ, শান্তি ও ভালোবাসা।
একুশ মানে রক্তে রাঙা শহীদদের অবদান
মাতৃভাষায় রয়েছে বাঙালির আত্ম-সন্মান।
...............................
Ruhul Amin
Vill- Rahutgaon, P.O- Balia Nawabganj, P.S+DIST- Malda, Pin- 732128

Comments
Post a Comment