ভ্যালেন্টাইনের দিনে মৌ
✍️শ্যাম সুন্দর মন্ডল
ফেব্রুয়ারির নরম হাওয়ায় লাল গোলাপের ঘ্রাণ,
চৌদ্দ তারিখ এলে জাগে ভালোবাসার টান,
আকাশজুড়ে রোদের হাসি, রঙিন হয়ে দিন,
তোমার ছোঁয়ায় মনটা আমার স্বপ্নে যায় লীন,
হৃদয় শুধু বারবার ডাকে তোমার নাম,
মৌ তুমি এ জীবনের সবচেয়ে প্রিয় আপনজন ।
সকাল হলে সূর্য ওঠে তোমার হাসির মতো,
চোখে তোমার স্বপ্ন দেখি শান্ত নদীর মতো,
হাতে হাত রাখিলে আমার দূরে যায় সব ভয়,
তুমি পাশে থাকলেই জীবন হয়ে ওঠে মধুময়,
ছোট্ট কথায় হাজার সুখ মনকে ছুঁয়ে যায়,
তোমার সাথে কাটানো ক্ষণ হৃদয়ে রয়ে যায়।
রাস্তার ধারে কদম ছায়ায় বসে গল্প করি,
তোমার কণ্ঠ শুনলেই আমি দুঃখ সবই ভুলি,
নীরবতার মাঝেও বাজে ভালোবাসার গান,
তোমার সাথে পথ চলাতেই খুঁজে পাই বাঁচার মান,
সময় তখন থেমে থাকে, থামে সব কোলাহল,
মৌ পাশে থাকলে জীবন হয়ে ওঠে উজ্জ্বল।
ভ্যালেন্টাইনের এই দিনে দিলাম হৃদয়খানি,
তোমায় ছাড়া এই পৃথিবীতে আর কিছুই জানি না আমি,
ঝড়-বৃষ্টি এলে তোমার হাত ছাড়বো না কভু,
সুখ-দুঃখ ভাগ করে নেবো, পাশাপাশি রব দুজন,
শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকো আমার সাথে,
মৌ, তোমাতেই আমার প্রেম, তোমাতেই জীবনের পথ।
=============
নাম - শ্যাম সুন্দর মন্ডল
গ্রাম - পুনিয়া, পোস্ট - কেশিয়াডাঙ্গা
থানা - খড়গ্রাম, জেলা - মুর্শিদাবাদ
পিন - ৭৪২১৫৯

Comments
Post a Comment