বসন্ত ঋতুর সন্ধ্যায় রবি
রাজর্ষি দাশগুপ্ত
গানের সাথে ছন্দ মিলিয়ে,
ফাগুন হাওয়ায় রঙের ছোঁয়া,
মোর প্রাণ হয়ে যায় আপনহারা,
ডাকছে কোকিল হৃদয় জুড়ে ।
পূর্ণিমা সন্ধ্যায় চাঁদের আলো,
ফুটিয়ে তুলছে আলো,
রজণীগন্ধার সুমধুর গন্ধে ,
চারিদিকে সুবাস গন্ধে মিশে ।
প্রজাপতি মেলেছে ডানা,
ফুলের রেনু নিয়ে,
সন্ধ্যাবেলায় ঝড়ছে ফুল,
ফুলে ভরা বনানী ।
পাখিরা ফেরে বাসায়,
বসন্তের সন্ধ্যায় পথভোলা হয়ে,
মোর বাঁধন ছেঁড়া প্রাণে,
ভাসছি যেনো গানের ভেলায় ।
রঙে রাঙিয়ে তুলে,
যাবার আগে চরণে আবির দিয়ে ,
প্রণাম জানিয়ে আশীর্বাদ পাওয়া,
যাবার আগে বিদায় চাওয়া ।
রঙ যেনো মোর মর্মে লাগে,
মোর সকল কর্মে লাগে,
প্রাণের পরে রঙের ছোঁয়া,
রঙ ছুঁয়ে যায় চোখের পাতায় ।
যেতে যেতে অন্ধকারকে মুছে দিয়ে,
সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে দিয়ে,
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে,
অন্ধকারকে করব আলোময় ।

Comments
Post a Comment