মনের উঠোন
অনিতা সূত্রধর
তপ্ত দুপুর ক্লান্তি শেষে
একটু মিঠেল হাওয়া,
আমার মনের উঠোন জুড়ে
তোমায় শুধু পাওয়া।
বৃষ্টি মুখর বাদলা দিনে
তোমায় ছুঁয়ে একটু ভিজে যাওয়া,
আমার মনের উঠোন জুড়ে
তোমায় শুধু পাওয়া।
শরৎ আকাশ পেঁজা তুলো
কাশের ফুলে তোমায় খুঁজে পাওয়া,
আমার মনের উঠোন জুড়ে
তোমায় শুধু পাওয়া।
হিমেল হাওয়া, পাতা ঝরার বেলা
একটু পরশ আলতো ছোঁয়ায় তোমায় খুঁজে পাওয়া,
আমার মনের উঠোন জুড়ে
তোমায় শুধু পাওয়া।
শীতের সকাল কুয়াশা ঘেরা
মিঠেল রোদে তোমার পরশ পাওয়া,
আমার মনের উঠোন জুড়ে
তোমায় শুধু পাওয়া।
পাখ-পাখালির কলকাকলি হরেক ফুলের মেলা
ছড়ায় খবর দখিনা হাওয়া
আমার মনের উঠোন জুড়ে
তোমার থেকে যাওয়া।
........................................
অনিতা সূত্রধর , গ্রাম- দঃ পানিয়ালগুড়ি জেলা- আলিপুরদুয়ার পিন- 736123

Comments
Post a Comment