চোখের তারায় 'প্রেম দিবস'
শ্রী সুজন
তোমার চোখের তারায় যে স্বপ্ন আমার
সেই স্বপ্নতেই লুকিয়ে বাসন্তীপ্রেমের গান,
'প্রেম দিবসে'র আবিররঞ্জিত মাধবীলতায়
সেই প্রেমাভিসারী একতারারই মহাপ্রেমাভিমান ।
প্রেমপ্রতিজ্ঞায় কেটে গেলো দিবস রজনী
প্রিয়ে তোমার প্রেমগুলাবী সুগন্ধিতে বাসন্তিকা প্রেমজাল বুনি,
প্রেমপ্রস্তাবে স্বপ্নবিহ্বল যে চরাই-উৎরাই বন্ধুর পথ
নবদিগন্তি পলাশের রক্তিমতায় পূর্ণ হোক প্রেমবাসন্তী শপথ ।
প্রেমের টানে,আবেগমথিত কৃষ্ণচূড়ার রক্তিম আলিঙ্গনে
প্রেমস্পর্ধায় টেডিরূপী স্বপনচাঁদের যে অমোঘ প্রেমবর্ষণ,
সোহাগমাখা চকলেটের হৃদয়স্পর্শী ভালোবাসার স্বপ্নমায়ায়
'প্রেম দিবসে' প্রেমের জোয়ারে ভেসে বেড়াক উদয়নদৃপ্ত নব প্রেমকিরণ ।
তোমার চুম্বনচর্চিত প্রেমসাগরে আমার প্রেমঘন্টা বাজে
প্রেম এসেছিলো নিঃশব্দে,নীরবে সোহাগী মন্তাজে,
তোমার প্রেমবন্য কোকিলকণ্ঠে বাসন্তিকা দোলরঙিন উদ্দাম ইশারা
'প্রেম দিবসে' তুমিই আমার ভ্যালেন্টাইন্স-তোমার প্রেমে শুরু,আমার প্রেমেই সারা ।
================
শ্রী সুজন
বিসি স্ট্রিট,
টালা,কলকাতা -২

Comments
Post a Comment