উদভ্রান্ত আমি
জয়িতা চট্টোপাধ্যায়
একটা জীবন্ত আমি
ঘুরে বেড়াই খাতার পৃষ্ঠায়
ব্যর্থ প্রেম থেকে তুলে আনি নতুন অহংকার
বস্তু কণার মতো ছড়িয়ে দিই দুঃখকে
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
গড়ে ওঠে একটা বিরাট পথ
যা তুমি পেরুতে পারো না
আবার সরাতেও পারো না
আর আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে
হেঁটে বেড়াই নিজেরই কবিতার পংক্তিতে
আমার দুহাতে এখন উপচে পড়ে দয়া
গোটা পৃথিবীই মনে হয় ভীষণ আপন
কেবল তুমি একদিন ফিরিয়ে দিয়েছিলে বলে...
==============
জয়িতা চট্টোপাধ্যায়
শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত

Comments
Post a Comment