ঋতুশ্রী বসন্তে
রাজর্ষি রায় চৌধুরী
আজ বসন্ত এসে দাঁড়িয়েছে দ্বারে,
হিমের আবেশ থেকে মুক্ত শরীর।
পলাশ - অশোক - শিমূলের আগমনে ,
মনের মধ্যে জাগরিত নব উল্লাস।
দক্ষিণা সমীরন স্নিগ্ধতা দেয় অঙ্গ জুড়ে ,
আবিরের রঙে মিশিয়ে মনের রঙ।
প্রেয়সী রঙ্গিন হয়, সেই অনুপম স্পর্শে,
কুহু কুহু কুজনে ভোঁরের বার্তা আসে।
শান্ত নীল আকাশ অনন্তের প্রতিনিধি,
যেন আশীষের কোষ দিয়েছে উজাড় করে ।
মনের মধ্যে বাজছে সেই সুর ,
যার স্বরলিপি হয়েছে রচিত হৃদয় সুধার কলমে
এমন এক বসন্তের প্রভাতে বাজিয়ে বাঁশি।
চলেছি পাহাড় থেকে বয়ে চলা ঝর্ণার পথ ধরে,
নিজ স্বপ্নে দেখা রাজকন্যার অণ্বষনে ঋতুরাজ বসন্তের মরশুমে।

Comments
Post a Comment