রাঙিয়ে দিয়ে যাও
তাপসী প্রামাণিক
স্মৃতির স্মরণী বেয়ে তুমি এসেছিলে--
রঙবেরঙের আবীর মাখা আঁকাবাঁকা আলপথ ধরে।
কন্ঠে রাঙিয়ে দিয়ে যাও।
কৃষ্ণলীলায় মেতেছিলে প্রেমের গান গেয়ে,
কৃষ্ণলীলায় মেতেছিলে প্রেমের গান গেয়ে,
মন প্রাণ জুড়ে তুমি আজো রয়েছ ছেয়ে।
বসন্ত বাতাসে ভেসে ভেসে চুপিচুপি এসে
ভালোবেসে আমাকে করেছ কেবল ঋণী।
আজ কেন চলে যাও, বিষাদের সুর গাও
মনের গোপন মাঝে, গৈরিক বসন সাজে।
অনুরোধ করি প্রিয়, দয়া করে ক্ষমা করিও
যতো দূরেতেই থাকো,মোরে ভুলো নাকো।
যাবার আগে শুধু একবার মিটিমিটি হেসে
যাও গো ভালোবেসে। আর ভালোবাসা নিও,
আজ কেন চলে যাও, বিষাদের সুর গাও
মনের গোপন মাঝে, গৈরিক বসন সাজে।
অনুরোধ করি প্রিয়, দয়া করে ক্ষমা করিও
যতো দূরেতেই থাকো,মোরে ভুলো নাকো।
যাবার আগে শুধু একবার মিটিমিটি হেসে
যাও গো ভালোবেসে। আর ভালোবাসা নিও,
রাঙিয়ে দিয়ে যাও প্রিয়, রাঙিয়ে দিয়ে যাও
আর মধুর প্রেমের গান গাও।।

Comments
Post a Comment