কল্পপ্রেম
প্রদীপ সেন
মিথ্যে বলব না
মনে মনে তোমাকেই চেয়েছিলাম।
প্রত্যাখ্যানের ভয়ে জুগুপ্সা লুকিয়ে রেখেছি বুকে।
মনোরাজ্যে আমিই সার্বভৌম নরপতি।
যখন তখন দিগ্বিজয়ে বের হই
কল্পনায় 'ঘোড়সওয়ার হয়ে তোমাকে জয় করি।
এই অতীন্দ্রিয় প্রেমে হারানোর যে কিছু নেই।
যে সাম্রাজ্য গড়ে তুলেছি কল্পনায়
তুমি সেই চিরস্থায়ী সাম্রাজ্যের সম্রাজ্ঞী
এ সাম্রাজ্য অনশ্বর।
চাইলেও আমাকে সিংহাসনচ্যুত করে কার সাধ্য?
..........................
Pradip Sen
Village - Ashrampara
P.O. Amtali
Agartala, Tripura
Pin- 799130

Comments
Post a Comment