আমার প্রিয়তমা
সঞ্জয় বৈরাগ্য
কনকনে শীতের রাতে,
অপেক্ষায় থাকি তোমার উষ্ণ ছোঁয়ার!
কিন্তু তুমি নেই কাছে, তাই --
নিজেকে ভোলাতে নিমগ্ন থাকি,
শেক্সপিয়ার, শেলী আর রবীন্দ্রনাথে।
তোমার জন্য সবুজে'রা সবুজ,
বাগিচায় গোলাপ গুচ্ছ লাল।
আলো-আঁধার তোমার জন্য আর
মেঘ, ঝড়, বৃষ্টি
তোমার জন্যই নতুন পৃথিবী আর অপত্য সৃষ্টি।
তাইতো তুমি অনন্যা,
তুমি শুধু আমার নিরুপমা,
ওগো আমার প্রিয়তমা।
তোমার জন্য একতারা'তে প্রেমের সুর,
বাউল হয়ে যাবো আমি, সেই অচিনপুর!
যে পথে নীল শাড়ির আঁচল উড়িয়ে
ভালোবাসার রুদ্ধ দুয়ার খুলে, উড়ে বেড়াও তুমি।
তোমার নেই তুলনা,
তুমি শুধু আমার প্রিয়তমা।

Comments
Post a Comment