।। সূচিপত্র ।। এক নারীর কলমে পৃথিবীর প্রাচীনতম উপন্যাস ।। অনিন্দ্য পাল স্বদেশী আন্দোলনের বাঙালি কিছু জ্যোতির্ময়ী ।। প্রণব কুমার চক্রবর্তী নারীবাদ ও নারীবাদী -- ব্যাখ্যা ও বিশ্লেষণ ।। সবিতা বিশ্বাস নারীবাদ ও আজকের নারী -- একটি মূল্যায়ন ।। সৌমিক ঘোষ পুরাণে-ইতিহাসে নারী ।। শেফালি সর নারীর সূচিতা ভাবনা ও আমরা ।। আব্দুস সালাম রবীন্দ্রনাথের নারীভাবনা ।। রমলা মুখার্জী আমার চোখে নারী ।। দেবব্রত ঘোষ মলয় নাটিকা ।। উদিপুরের ছোটোরানী ।। নৃপেন্দ্রনাথ মহন্ত ছড়া ।। শুভাশিস দাশ কবিতা ।। সুমিত মোদক কবিতা ।। সাত্যকি কবিতা ।। মোয়াল্লেম নাইয়া কবিতা ।। সুমনা ভট্টাচার্য্য ছড়া ।। খগপতি বন্দ্যোপাধ্যায় কবিতা ।। অভিষেক ঘোষ কবিতা ।। সম্পা পাল ছড়া ।। রিয়াদ হায়দার কবিতা।। দীপঙ্কর বেরা কবিতা ।। মোনালিসা নায়েক ছোটগল্প ।। সঞ্জীব সেন কবিতা ।। দেবব্রত মণ্ডল কবিতা ।। শিউলি মন্ডল কবিতা ।। মহাজিস মণ্ডল কবিতা ।। অমিতাভ সরকার কবিতা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। পলাশ পোড়েল কবিতা ।। পার্থ সারথি চক্রবর্তী কবিতা ।। সাইফুল ইসলাম কবিতা ।। সোমা মজুমদার কবিতা ।। সুকান্ত সেনগুপ্ত কবিতা ।। অঞ্জনা দ...
অনুর অপেক্ষা নাজিরুল ইসলাম গ্রামের নাম জলামাদুল। গ্রাম বললে অবশ্য ভুলই বলা হবে, আসলে সেটি এক অজপাড়া গাঁ। গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস করেই জীবন ধারণ করে। শহরের আধুনিক হাওয়া এখানে এখনো এসে পৌঁছায়নি। কাঁচা-পাকা রাস্তা, তাই বর্ষাকালে জল জমে কাদা প্যাচপ্যাচে হয়ে থাকে। গ্রামে গাছপালা, জলাজমি, পুকুর, ধান রাখার মরাই আর খড়ের গাদা—সবই আছে। এই প্রাকৃতিক সুন্দর পরিবেশে মানুষের সংখ্যা খুব কম। সব মিলিয়ে কুড়ি-বাইশটি ঘর হবে, সবাই সবাইকে চেনে। সন্ধ্যার পর গ্রামের বয়স্ক মানুষেরা একজোট হয়ে আড্ডা জমায়, তারপর হুঁকোয় টান দিতে দিতে যে যার বাড়ি চলে যায়। গ্রামের ঠিক মাঝখানে একটা একলা দোকান—চায়ের দোকান। দোকান বলতে বাঁশের খুঁটি, টালির ছাউনি আর সামনে পাতা দুটো কাঠের বেঞ্চ। দোকানটা চালায় অনু। অনুর বয়স ১৯ কিংবা ২০ হবে। শ্যামবর্ণের রোগাটে চেহারা, গোলগাল মুখ। তবে তার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো জোড়া ভুরুর নিচে একজোড়া নীল চোখের মণি, যা তাকে আর পাঁচটা মানুষের থেকে আলাদা করে। অনু অনাথ। কীভাবে সে মানুষ হয়েছে, সে নিজেও তা ভালো করে জানে না। আপনজন বলতে এক দাদি ছ...