তিনটি কবিতা ।। সমীর মন্ডল
শীতল জলের বাঁধ
তুমি তো কোন মানবী নও
তুমি শীতল জলের বাঁধ
সৌন্দর্যে মুগ্ধ হয়ে
তৃষ্ণার্ত চিত্তে পান করি অবাধ।
ভালোবেসে আবার মুক্তও করি
অলিখিত এক ধারায়
সিক্ত করো চরাচর তবু
ফিরে এসে ডাকো না আর আমায়।
তোমার আকাশে উড়ে বেড়ায়
দুরন্ত পানকৌড়ি
ডুবে ডুবে সে খুঁজেও নেয়
নীরব ভাষার সুগন্ধি মৌরি।
আরো কত অজানা নামে
কাটায় দীর্ঘ দিন
শীতের দিনের একটি বেলায়
দেখা হলো, বেহিসাবী ঋণ।
চমক ভাঙে নৌকা বিহারে
দোদুল্ল্যমান বেশ
যতবার মনে পড়ে তোমায়
তুমি থাকো বিশেষ।
অকাল বর্ষনে
অকাল বর্ষনে বজ্র বিদ্যুৎ সঙ্গে নিয়ে
কে তুমি ডাকো?
একলা পথে ভিজে রোদ্দুরে
লজ্জা শরমের বালাই না রেখে
অসহায় আত্মসমর্পণ।
কর্দমাক্ত পিচ্ছিল পথে
গন্তব্যে স্থির উচ্ছ্বসিত আবেগ
ফুলের গন্ধে বুদ হয়ে থেকেও
আপন মনে কাজ করে চলে।
ঝড়ে কাঁপাও, আগুনে ঝলসে দাও
থামবেনা দুর্দমনীয় মেঘ
না চাইলেও সে পাড়ায় পাড়ায় এসে
বৃষ্টি দিয়ে যাবে
সৃষ্টি করে যাবে
নতুন প্রানের জন্মদিন।
জীবন যদি নাট্যশালা হয়
জীবন যদি নাট্যশালা হয়
অভিনয় করতে কেন তবে ভয়?
জীবন নিয়ে যে ছেলেখেলা চলে
বেঁচে থাকা তো ছলে বলে কৌশলে।
ছএপতি হয়ে ,কতজন আর আসে
যখন কেউ বন্যার জলে ভাসে?
নায়ক যে ভিলেনও তো সেই
জনপ্রিয় যে কোন সিনেমাতেই।
পর্দার গায়ে আঁকিবুকি এঁকে তাই
টিকে থাকার জয়গান গেয়ে যাই।
ভেসে থাকার কৌশল যদি আয়ত্ত্ব করতে পারো
মঞ থেকে নামাবে কে?
এগিয়ে যাও আরো আরো।
জীবন যদি রঙ্গমঞ্চ হয়
প্রতি পদক্ষেপে তোমারই হবে জয়।
================
সমীর মন্ডল ( জন্ম তারিখ-১৫/০১/১৯৮৪)
শাঁকারীপাড়া, কাঞ্চননগর, পূর্ব বর্ধমান, পিন-৭১৩১০২
ল্যান্ড মার্ক- কঙ্কালেশ্বরী কালীবাড়ি
Comments
Post a Comment