মাসী
অজয় বিশ্বাস
সকাল হলেই মাসী চলে আসে প্রতিদিন। মাঝে মধ্যেই দু-একদিন কামাই হয়।মাসীর বয়স হয়েছে এখন। বুঝি কাজ করতে কষ্ট হয়।তবু কাজ ছাড়বে না।মাসীর দুই ছেলে আছে।তারাও বিভিন্ন ভাবে আয় করে।কিন্তু দুজনেরই ভরা সংসার। ঘরবাড়ি বলতে রেললাইনের ধারের ঝুপড়ি। একদিন মাসীকে জিজ্ঞেস করলাম, তুমি এখন ও কাজ কর কেন?তোমার তো রোজগেরে দুই ছেলে আছে।মাসী আমার দিকে তাকিয়ে থেকে মুখ থেকে একটা আওয়াজ বার করল,হুঁ।
প্রচন্ড গরম। সবাই কাহিল হয়ে পড়ছে।মাসী ও কাহিল। আমি একদিন বললাম, মাসী এইবার কাজ ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও।মাসী আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল,বিকেল হলে নাতনি যখন বলে,ঠাম্মা, পয়সা দাও, ফুচকা খাব।তখন যদি আমি দিতে না পারি কেমন লাগে।
দেখলাম মাসীর চোখ দুটোতে জল টসটস করছে।
--------------------------
অজয় বিশ্বাস শ্রীনগর, বিরাটি,কলকাতা-৭০০০৫১,
Comments
Post a Comment