Skip to main content

কবিতা ।। পৃথিবীবাসী ।। করবী দাস

পৃথিবীবাসী

করবী দাস



আমরা সেদিন হারিয়ে গিয়েছিলাম, বার বার হেরে গিয়েছি।

বলতে চেয়েছি মনের কথাগুলোকে,

প্রার্থনা করেছি একটা হৃদয়ের প্রতি অপর হৃদয়ের সৎ হৃদয় বৃত্তি।

না,

বন্ধু হিসেবে নয়,

প্রেমিক হিসাবে নয়,

একজন নাগরিক হিসাবে,

একজন পৃথিবীবাসী হিসাবে।

আমরা এক পৃথিবীতে বাস করি,

সেই সূত্রে আমরা একটা বড় পরিবারের মানুষ

একে অপরের আত্মীয়।

তখন কীসে তোমার দ্বিধা? সুযোগ পেলে

অস্ত্রের ধারালো তীক্ষ্ম দিকটা

এগিয়ে দাও আমার দিকে,

এভাবে কেন আমাকে হারিয়ে দাও নিজের কাছে,

আমি তো বার বার তোমাকে মানুষ ভাবতে চাই,

তাই ছুটে আসি হৃদয় নিয়ে, মন নিয়ে, সততা নিয়ে।

আমরা একে অপরের আত্মীয়, কোনো সন্ত্রাসী নই।

আমি অপেক্ষা করে আছি সেই ফেলে আসা সভ্যতার

সুদূর অতীত কাল থেকে, মানবতা নিয়ে দাঁড়িয়ে।

আমি তুমি আমরা সবাই মিলে সেই বীজ

বপন করব পৃথিবীর বুকে।

আমাদের সন্তানেরা হবে পূজারী, আর আমরা তার পথপ্রদর্শক।

কী শান্তি!

সে শান্তি তুমি চাও না?

মারণ অস্ত্রের দামামা রেখে হাত বাড়াও,

আমরা হৃদয় অস্ত্রকে বুকে গিঁথে নিই

পারস্পরিক সহযোগিতা বিশ্বাস হোক আমাদের নাগরিক নীতি;

বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার একমাত্র কৌশল।


=========================


করবী দাস


করবী দাস, বাসন্তী, দক্ষিণ ২৪পরগনা ফোন 8³43870185





Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই