সম্পাদকীয়র বদলে নবপ্রভাত ব্লগজিনের ৩০তম সংখ্যা প্রকাশিত হল। বেশ কিছু ভাল কবিতা, ছড়া ও গল্প এই সংখ্যায় পাবেন। লেখাগুলি পড়ুন। লেখার নীচেই আপনার মতামত জানান। আপনাদের ভাল লাগলে আমরা তৃপ্ত। লেখকরাও অন্যের লেখা পড়ুন, মতামত জানান। লেখকগণ বিভিন্ন সোশাল মিডিয়ায় নিজের নিজের ওয়ালে নিজের নিজের লেখা লিঙ্ক শেয়ার করুন। বেশি বেশি মানুষ ব্লগে এসে লেখা পড়ুন। আমাদের পরিশ্রম সার্থক হোক। সমস্ত উদ্যোগ-আয়োজন বিষয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ একান্ত কাম্য। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা। সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ তপন তরফদার শেফালি সর গল্প বিশ্বনাথ প্রামাণিক অরূপম মাইতি উত্তম বিশ্বাস তরুণ মান্না মৌসুমী দত্ত তাসফীর ইসলাম (ইমরান) অরূপ কুমার গোপ মন্ডল অঞ্জনা গোড়িয়া অলোক দাস সুজিত চট্টোপাধ্যায় কবিতাগুচ্ছ বনশ্রী রায় দাস আবদুস সালাম দেবাশিষ সরখেল মঞ্জীর বাগ শ্যামাপদ মালাকার সুপর্ণা ডাঙ্গর নন্দিনী পাল কবিতা ...
দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা আবদুস সালাম কাজী নজরুল ইসলামের সঙ্গে দাদাঠাকুরের পরিচয় কীভাবে হয়, সেই প্রসঙ্গে আলোকপাত করেন আবদুল আযীয আল-আমান। তাঁর লেখা থেকে জানা যায়, নলিনীকান্ত সরকার মহাশয়ের মাধ্যমে দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম পরিচয় হয়। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা তখনও প্রকাশিত হয়নি। মোসলেম ভারতে প্রকাশিত কবির কয়েকটি কবিতা নিয়ে বাংলার সাহিত্যিক, কবি, পাঠক, সমালোচক মহলে রীতিমতো উঠেছে আলোড়ন। সেই সময় দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম আলাপ। *"দাদাঠাকুর" ওরফে শরৎচন্দ্র পণ্ডিত – ১৯ শতকের শেষ আর ২০ শতকের প্রথম দিকের এক তুখোড় ব্যঙ্গকার, সাংবাদিক এবং নাট্যকার। উনার "জঙ্গম" পত্রিকা তখন কলকাতার সাহিত্য-রাজনীতির আখড়া ।সবাই মুখিয়ে থাকতো কখন আসছে “জঙ্গম”। সারাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর শ্লেষাত্মক ছড়া। কাজী নজরুল ইসলাম তখন সদ্য সাহিত্য জগতে এসেছেন। এসেই সাহিত্যের আঙিনায় তুলেছেন ঝড়। অসহ্য।কোথাকার এক গেঁয়ো- ভূত এসে তছনছ করে দিচ্ছে সব হিসেব । কিছুতেই কেউ যেন মেলাতে পারছে না অঙ্ক ।বিভিন্ন আলাপ আলোচনা ও সমসাময়িক বহু কলমচীর কথায় উঠে আসে দাদা ঠাকুর ও নজরুল প্রসঙ...