প্রেমের অনন্ত অনুরণন : ক্রিস্টোফার মার্লো ও কাজী নজরুল ইসলাম আহমেদ বেলাল পৃথিবীর ইতিহাসে সভ্যতা বদলেছে, সাম্রাজ্য উঠেছে ও ভেঙে পড়েছে, মানুষের পোশাক-পরিচ্ছদ, ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা—সবই যুগে যুগে পরিবর্তিত হয়েছে; কিন্তু মানুষের হৃদয়ের গভীরে যে প্রেম বাস করে, তার রূপ কখনো বদলায়নি। প্রেম চিরকাল একইভাবে মানুষকে কাঁদিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, সৌন্দর্যের সন্ধান শিখিয়েছে। এই প্রেমই কখনো কবির হাতে ফুল হয়ে ফুটেছে, কখনো সুর হয়ে ঝরেছে, কখনো বা জোছনার মতো নিঃশব্দে নেমে এসেছে কবিতার পাতায়। বিশ্বসাহিত্যের বিস্তৃত ভুবনে এমন বহু কবি আছেন, যাঁদের জন্ম ভিন্ন দেশে, ভিন্ন ভাষায়, ভিন্ন সংস্কৃতিতে; অথচ তাঁদের হৃদয়ের স্পন্দন যেন এক অদৃশ্য সেতুবন্ধনে যুক্ত। ইংরেজ কবি ও নাট্যকার ক্রিস্টোফার মার্লো এবং বাংলা সাহিত্যের বিদ্রোহী অথচ অসামান্য রোমান্টিক কবি কাজী নজরুল ইসলাম সেই বিরল দুই কবি, যাঁদের কাব্যে আমরা একই প্রেমময় আকুতির অনুরণন দেখতে পাই। একজন ষোড়শ শতকের ইউরোপীয় রেনেসাঁর সন্তান, অন্যজন বিংশ শতকের উপমহাদেশীয় ঔপনিবেশিক বাস্তবতার বিদ্রোহী কণ্ঠস্বর। একজনের হাতে ইংরেজি সনেট ও নাটকের কলম, অন্যজনের কণ্ঠ...
দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা আবদুস সালাম কাজী নজরুল ইসলামের সঙ্গে দাদাঠাকুরের পরিচয় কীভাবে হয়, সেই প্রসঙ্গে আলোকপাত করেন আবদুল আযীয আল-আমান। তাঁর লেখা থেকে জানা যায়, নলিনীকান্ত সরকার মহাশয়ের মাধ্যমে দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম পরিচয় হয়। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা তখনও প্রকাশিত হয়নি। মোসলেম ভারতে প্রকাশিত কবির কয়েকটি কবিতা নিয়ে বাংলার সাহিত্যিক, কবি, পাঠক, সমালোচক মহলে রীতিমতো উঠেছে আলোড়ন। সেই সময় দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম আলাপ। *"দাদাঠাকুর" ওরফে শরৎচন্দ্র পণ্ডিত – ১৯ শতকের শেষ আর ২০ শতকের প্রথম দিকের এক তুখোড় ব্যঙ্গকার, সাংবাদিক এবং নাট্যকার। উনার "জঙ্গম" পত্রিকা তখন কলকাতার সাহিত্য-রাজনীতির আখড়া ।সবাই মুখিয়ে থাকতো কখন আসছে “জঙ্গম”। সারাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর শ্লেষাত্মক ছড়া। কাজী নজরুল ইসলাম তখন সদ্য সাহিত্য জগতে এসেছেন। এসেই সাহিত্যের আঙিনায় তুলেছেন ঝড়। অসহ্য।কোথাকার এক গেঁয়ো- ভূত এসে তছনছ করে দিচ্ছে সব হিসেব । কিছুতেই কেউ যেন মেলাতে পারছে না অঙ্ক ।বিভিন্ন আলাপ আলোচনা ও সমসাময়িক বহু কলমচীর কথায় উঠে আসে দাদা ঠাকুর ও নজরুল প্রসঙ...