ভাষার কথা
বি এম মিজানুর রহমান
আমার সোনার বাংলাদেশে
নানান রকম লোকের বাস,
অঞ্চল ভেদে মাতৃভাষা
শুনে মেটে না রে আশ।
ভাষার ভেজাল বাংলা ভাষায়
কলকাতাতে ভিন্ন রূপ,
নোয়াখালি বরিশালের
ভাষা শুনে কেউবা চুপ!
কাউকে দেখি গুরুচন্ডাল
কোট প্যান্ট পরা ভদ্র লোক,
ভাষার কথা বলতে গেলে
মনের মাঝে লাগে শোক।
ভাই হারানোর জ্বালা বুকে
করছি ভাষার আন্দোলন,
বঙ্গভাষার বিকৃতিতে
মনের মাঝে আস্ফালন।
লিখতে পড়তে এসো সবাই
সঠিক বাংলা ধরি আজ,
ভাষার জন্য বাঙালীদের
গর্বে থাকুক মাথায় তাজ।
===============
বি এম মিজানুর রহমান, কোটাকোল, লোহাগড়া, নড়াইল, বাংলাদেশ।

Comments
Post a Comment