তোকে পাইনি বলে
সমীর মন্ডল
তোকে পাইনি বলে, আজো ভীষণ কষ্ট হয়
সবুজ ঘাসে শিশিরের স্পর্শ, মুক্তময় হওয়ার পর
যেমন আগের অবস্থায় ফিরে যায়
তেমনি মরুভূমির বুকে সবুজ গালিচার প্রাচুর্য থেকে
আবারও তুষার ঝড় আসার মতো ঘটনায়
বার বার বদল হয়েছে, সুখ স্মৃতির।
কেউ বুঝতেও পারে না, কিভাবে
মা মাটির গভীরে, রহস্যময় পটপরিবর্তনে
মাথা তুলে দাঁড়াচ্ছে, দু- চারটি পাখি
যারা সময়ের হিসাব না রেখে, গেয়ে যাচ্ছে গান
উড়ে যাচ্ছে আকাশে,ক্যানভাসে ফুটিয়ে তুলছে
বিচ্ছেদের নীহারিকা।
কী করবো বল্?
ওদের সাথেই কেটে যাচ্ছে, দুঃখ যাপনের সুখগুলি।
ডেকে ডেকে যাকে পাওয়া যায় না
সেই নিঠুরকে নিজেকে সমর্পণের পর
আপসোস করা সত্যিই, বিলাসিতা!
..............................
সমীর মন্ডল
শাঁকারীপাড়া, কাঞ্চননগর, পূর্ব বর্ধমান, পিন-৭১৩১০২

Comments
Post a Comment