
বাংলা আমার
সাইফুল ইসলাম
বাংলা আমার মাতৃভাষা বাংলা জীবনানন্দ
বাংলা গানে পাগল আমি বুঝিনা ভালো মন্দ।
বাংলায় আমি রবি দেখি বাংলায় নজরুল
প্রাণ জুড়ানো ভাষায় সদা মন থাকে মশগুল।
সূর্য ওঠে মাঝির গানে ডোবে বাউল সুরে
বাংলা নামের স্বর্ণতাজ ঘোরে বিশ্বজুড়ে।
রক্ত দিল জব্বার বরকত রক্ষীতে এ ধন
রক্তে রাঙা বাংলা ভাষা জানে সর্বজন।
ধন্য আমার জন্ম যেথা রক্ত মাখা ভাষা
সবুজ মায়ের টানেই যেন আবার ফিরে আসা।
স্নিগ্ধ সমীর পাখির কুজন মাঝির সুরে গান
সঞ্জীবনী সুধা হয়ে জুড়াকনা এ প্রাণ।
আমার একুশ থাকো তুমি আমার হৃদয় কোনে
বোনো বাসা নিরিবিলি যেমন বাবুই বোনে।
------------------
সাইফুল ইসলাম
বর্ধনপাড়া, বীরভূম
Comments
Post a Comment