একুশের গান
দীপঙ্কর সাহা
আমার প্রিয় ভালোবাসা
বাঙলা আমার মাতৃভাষা।
এই ভাষাতেই তোমায় আমি মা ডেকেছি!
একুশে ফেব্রুয়ারির দিনে
রক্ত দিয়ে নিলাম জিনে
এইদিনে মা তোমার ভাষার মান রেখেছি।
মাতৃভাষা দিবস নামে
জানলো সবে বিশ্বধামে
বুকের রুধির বইয়ে দিলাম তোমার তরে।
সেলিম, বরকত, রফিক
প্রাণ দিয়েছেন যে সঠিক
সঙ্গে আরও ক'জন, বিফল হবে কেমন করে!
ষড়যন্ত্রীর অপশাষণ
ব্যর্থ হয়ে হলো পতন
রাষ্ট্রভাষার মর্যাদা পায় অবশেষে মাতৃভাষা
একুশের এই সোনার দিনে
শহীদ মিনার গিয়ে বিনে
কেমনে কাটাই, তুমি যে মোদের ভালোবাসা।
সবুজ ঘাসে রক্ত গোলাপ
রুধিরে মাঠ হয় ছয়লাপ
শহীদের বুক চিরে যেন রক্ত মেখেছে ময়দান
মাগো তোমার ভাষা আমি
সেলাম করি আর প্রণমী
একুশের পূণ্যপ্রাতে সবে চলো করি জয়গান।
===================
DIPANKAR SAHA
SE-3 AJANTA APARTMENT
SOUTH OFFICE PARA
DORANDA
RANCHI 834002
JHARKHAND

Comments
Post a Comment