ভালোবাসা
কাবেরী মিত্র
তোমারে বেসেছি ভালো,
শত বার শতরূপে।
সেদিন চৈত্র মাস
তুমি এসেছিলে কৃষ্ণ চূড়া হাতে।
নিভৃতে সংগোপনে আমার ঐ
এলো চুলে মালাটি সাজায়ে দেবে বলে।
আমি তোমার ঐ আলিঙ্গনে,
নিজেকে উজাড় করে,
কম্পিত হৃদয়ে লজ্জায়
অধোবদনে দুহাতে ,
মুখ রেখেছিলাম ঢেকে।
এরপর কত প্রেমালাপ,
পূর্ণিমায় জোছনা সর্বাঙ্গে মেখে,
ছাতিম তলায় বসে, নিয়েছিলে,
মোরে ও দুটি বাহুডোরে ।
ক্ষনিকের তরে ওষ্ট দুটি ডুবে ছিল,
তোমার ওই ওষ্ঠ মাঝে।
কখনো বা কুয়াশা ভেজা ঘাসের
প'রে হাতের পরে হাত রেখে
হেটে ছিলাম অজানা পথ ধরে।
কত রঙ্গীন স্বপ্ন এঁকে বিনিদ্র রাত্রি গেছে কেটে।
সহসা কি হোলো আমারে
না জানায়ে কোথা গেলে
প্রিয় মোর হারায়ে!!
আজও আমি একাকী,
নীরবে চোখের জলে ভাসি।
বসে আছি পথ চেয়ে,
এক বুক আশা লয়ে,
হয় তো আবার আসিবে ফিরে,
আমার এ ভালোবাসার দ্বারে।
সব অভিমান ভুলে এবার,
তোমারে রাখিব বেঁধে
এ ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে।।
................................
কাবেরী মিত্র
রাজারহাট, কলকাতা

Comments
Post a Comment