এই বসন্তে
শিউলী ব্যানার্জী মুখার্জী
এই বসন্তে সত্যিই যদি
আবার আসিস ফিরে
বসন্তের দূতটি হয়ে ...
নিয়ে আসিস রঙিন আবীর
পলাশ , শিমূল, অশোক আনিস
অমলতাসের হার
খোঁপায় দেওয়ার গোলাপ আনিস
রঙটি যেন লাল।
বনফুলের মালাও আনিস দেবো কালো চুলে
সোনার কাকন পরবো হাতে
রং বাহারি সাজে।
এই বসন্তে যদি আসিস
আমার প্রিয় হয়ে
মহুয়া বনে নিয়ে যাব
যেথায় কোকিল...
ডাকছে কুহুতানে ।
আমের মুকুল , জামের মুকুল
বকুল ফুলের সারি
সবুজ বনে বাঁশির সুরে
মন হারাবো তারই সাথে
পলাশ শিমূল রং ছড়াবে
সাজবে রকমারি।
.............................
শিউলী ব্যানার্জী (মুখার্জী)
গ্রাম+ পোস্ট: নিত্যানন্দপুর
থানা: গঙ্গাজলঘাটী
জেলা : বাঁকুড়া
পিন: ৭২২১৪২

Comments
Post a Comment