তোমার জন্য
বনশ্রী চক্রবর্তী
তোমার জন্য কৃষ্ণচূড়া, তোমার জন্য রোদ আকাশ,
তোমার জন্য চিলেকোঠায় স্বপ্ন সাজাই বারোমাস।
চুপি চুপি অ্যালবামের একটা ছবি কতবার!
দেখতে থাকা, তবু আবার, মন সে তো দূর্ণিবার।
দীঘির জলে পা ডুবোনো, আমের বউল পাগল করা
শূন্য বনে এখন কেবল একলা ডাহুক, ঘোরাফেরা।
হঠাৎ যেন কৃষ্ণচূড়া রঙে ছোপায় স্মৃতির খেয়াল,
জানলায় আকাশখানা, ভেঙে দেয় নিরেট দেয়াল।
বুকের ভিতর আলোর পাখি কে বাঁধে তার সীমানা!
ইঙ্গিতে তার তুফান সাগর,ভালবাসা হার না মানা ।।
==============
বনশ্রী চক্রবর্তী
বেহালা কলকাতা

Comments
Post a Comment