রঙ
সুবীর কুমার ভট্টাচার্য
রঙ আমাদের জীবনে
প্রাণবন্ততা যোগ করে ,
ভাবুন তো আমরা
বিভিন্ন রঙের আবির
ছাড়া হোলি খেলার
কথা পারি কি ভাবতে ?
হলুদ রঙের সংকেত
ট্র্যাফিককে সতর্ক করে,
তারপর সংকেত লাল হয়
যানবাহন থামানোর সংকেত দেয়,
আবার সবুজ রঙ যানবাহনকে
রাস্তায় সংকেত দেয় চলতে ।
শান্তির সিদ্ধান্ত নেওয়ার সময়
সেনাবাহিনীরা সাদা
পতাকা প্রদর্শন করে ,
আবার যে কোনো শোক বা
প্রতিবাদের সময় মানুষ
কালো পোশাক এবং ব্যাজ পরে ,
সত্যিই আমরা রঙ ছাড়া
আমাদের দৈনন্দিন জীবন
পারি না কল্পনা করতে ।
.....................................

Comments
Post a Comment