ফ্রেবরুয়ারী মাস
মীরা রায়
ফ্রেবরুয়ারী মাস প্রেমের মাস
আমরা সবাই জানি
রোজ ডে কিস ডে চকোলেট ডে
এমন করে মানি।
ফ্রেবরুয়ারী মাস ফাগুন মাসে
শীতের পরশ বসন্ত
কোকিলের ডাক কুহু কুহু রবে
খুশির থাকেনা অন্ত।
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার গাছে
লালে লাল ফুল
শীত কমেছে ফাগুনে আগুন
কানে মাধবীলতার দুল।
প্রেমিক প্রেমিকার সরব এখন
খোশ মেজাজে সবাই
ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা পার্কে
যাচ্ছে দেখতে পাই।
পৃথিবীটা এখন মধুর লাগে
ফলে ফুলে ভরা
আনন্দ আর আনন্দ শুধু
কেটে যাচ্ছে জরা।
===========
মীরা রায়
আঁকড়ি শ্রীরামপুর পুরশুড়া হুগলি

Comments
Post a Comment