এসো হে বসন্ত
সঙ্ঘমিত্রা দাস
দীর্ঘ অপেক্ষার অবসানে তোমার আগমন
শিমুল পলাশ বিছানো পথে পায়ে পায়ে।
তাই তো আজ কথার দরজা গেছে খুলে
নিস্তব্ধ শীতঘুম ভেঙে পাখির কলতান,
আনন্দে সূর্যস্নানে মেতেছে সূর্যমূখী
কোমল পাঁপড়ি ভিজছে অলির চুম্বনে,
শিশির ফোঁটা স্বটিক মালায় সেজেছে দুর্বা
তোমায় ঘিরে কত প্রেমের গল্প হলো শুরু,
মনের আকাশে হাজার তারার আনাগোনা
এসো হে বসন্ত সাজুক ধরনী নতুন সাজে।
..............................
সঙ্ঘমিত্রা দাস
নব বারাকপুর
কোলকাতা ৭০০১৩১

Comments
Post a Comment