মাতৃভাষা
সমীর কুমার বন্দ্যোপাধ্যায়
যদি তুমি প্রশ্ন করো
আমি কি ভাষায় কথা বলি
প্রথমে তো বলবো মাতৃভাষা
মানে বাংলা, কেননা প্রথম
মা বাবা দাদা তো বাংলায়
বলেছিলাম, কিন্তু আজ
কি যে ছাইপাশ জগাখিচুড়ী
বলি, নিজেও ঠিক জানিনা
শব্দের আমদানি রপ্তানিতে
আজকের বাংলা
"দুঃখিনী বর্ণমালা" মা আমার
বিশ্বের সুমিষ্টতম ভাষা আজ
মনে হয় তলিয়ে যেতে উদ্যত
সাহিত্য ভান্ডারে যার অমূল্য রতন
সে কিনা আজ খুলছে বসন
ভুলে গেছি মাতৃভাষা মায়ের মতন।
আমি কি ভাষায় কথা বলি
প্রথমে তো বলবো মাতৃভাষা
মানে বাংলা, কেননা প্রথম
মা বাবা দাদা তো বাংলায়
বলেছিলাম, কিন্তু আজ
কি যে ছাইপাশ জগাখিচুড়ী
বলি, নিজেও ঠিক জানিনা
শব্দের আমদানি রপ্তানিতে
আজকের বাংলা
"দুঃখিনী বর্ণমালা" মা আমার
বিশ্বের সুমিষ্টতম ভাষা আজ
মনে হয় তলিয়ে যেতে উদ্যত
সাহিত্য ভান্ডারে যার অমূল্য রতন
সে কিনা আজ খুলছে বসন
ভুলে গেছি মাতৃভাষা মায়ের মতন।
..............................
সমীর কুমার বন্দ্যোপাধ্যায়
মোড় পুকুর, হুগলী ৭১২২৫০
সমীর কুমার বন্দ্যোপাধ্যায়
মোড় পুকুর, হুগলী ৭১২২৫০

Comments
Post a Comment