বাংলা ভাষা
পাভেল আমান
আমার ভাষা তোমার ভাষা
সবার ভাষা বাংলা ভাষা
এই ভাষাতেই কথা বলি
মনের সুখে হেঁটে চলি।
আমার ভাষা সবার ভাষা
ভালোলাগার বাংলা ভাষা
এই ভাষাকে আঁকড়ে ধরে
জীবন কাটুক প্রশান্তি ভরে।
আমার ভাষা প্রাণের ভাষা
বেঁচে থাকার বাংলা ভাষা
এই ভাষাতেই স্বপ্ন পূরণ
কৃষ্টি ঐতিহ্য সাদরে বরণ।
আমার ভাষা মায়ের ভাষা
ভাব প্রকাশের বাংলা ভাষা
এই ভাষাকেই মনে প্রানে
ভালোবাসি শেকড়ের টানে।
আমার ভাষা শ্রেষ্ঠ ভাষা
আম বাঙালির বাংলা ভাষা
এই ভাষাতেই একে অপরে
ভাব আদান প্রদান চিরতরে।
........................
পাভেল আমান- হরিহরপাড়া -মুর্শিদাবাদ

Comments
Post a Comment