স্বাধীনতা দিবস
অঙ্কিতা পাল (বিশ্বাস)
ভোরের বেলা বর্ষণের
ঝমঝম ছন্দে,
ঘুম থেকে উঠে
মেঘ জমা মনে ;
বাদলের লুকোচুরি খেলা।
পুবের আকাশ থেকে
এক টুকরো সূর্য রশ্মি,
চকচকিয়ে পাত্রে রাখা
পদ্ম পাতায় পরে।
নীল আকাশের বুকে
সাদা মেঘের সাথে
শ্বেত করবীর দোলা।
দক্ষিণা আকাশে যেখানে
জলের রেখা দিগন্তে মেশে ;
ঠিক সেখানেই উঁড়ে যায়
পাখি পক্ষীর দল।
পশ্চিম দিকে কালো মেঘে ঢাকা
গাছের ফাঁকে শুধুই তারেই দেখা।
উত্তরেতে বহু দূরে...............
ভেসে আসে গানের সুর
"বান্দে মাতারাম সুজলাং সুফলাং "
হাওয়ার তালে তালে
বাগান বিলাসের ফুলগুলি ঝরেছে,
আজ আমাদের জন্মদিন
মোদের দেশ হলো যে স্বাধীন।
মোরা মুক্ত মোরা বিহঙ্গ
উঁড়ে চলি আসমানের পানে........
দিকে দিকে তিরঙ্গা পতাকায় -
মোড়া বাংলার জনপথ থেকে রাজপথ,
আজ ৮০ তম স্বাধীনতা দিবস।
দিকে দিকে হোক "ধনধান্যে পুষ্পে ভরা"
দেশাত্মবোধক গানে গানে,
মুখরিত বাঙালি মনে
প্রেম প্রীতি, শ্রদ্ধা ও ভালোবাসার লাগুক ছোঁয়া।
অপরাহ্নে কিছুক্ষন বৃষ্টির পর —
আবারও আলো বারিকণার
হাত ধরা ধরি।
ছাদে এসে বসে আছি
কখন রামধনু এসে ধরা দেবে ;
কিন্তু সে তো এলো না।
অপূর্ব আকাশখানি মেলে ধরেছে
তার অপরূপ শোভা............
রক্তিম বর্ণের মেঘেদের আঁকি-বুকি
আকাশের চারিদিকে ছড়িয়ে পড়েছে।
বসে বসে থেকে -
সোনালী আলোয়
ভরে গেছে গাছের সবুজ পাতা।
কিচিরমিচির ডাক,
বাসায় ফিরে যাক
চাঁদ ও সন্ধ্যা তারার মাঝে ।।
................................
অঙ্কিতা পাল (বিশ্বাস), ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা
Comments
Post a Comment