মুক্তির সকাল
রাজর্ষি রায় চৌধুরী
অবশেষে কেটে গেল অন্ধকারের রাত,
ভোরের আলোয় হাসছে স্বাধীন প্রভাত।
পাখিরা গাইছে গান মুক্তির সুরে,
কালো মেঘ কেটে গেছে বহু দূরে।
গেরুয়া সাদা সবুজ পতাকাটা আকাশে ওড়ে,
আনন্দের জোয়ার আজ প্রতিটি ঘরে।
বুকের ভেতর জাগে এক নতুন আশা,
চারিদিকে ছড়ায় শুধু ভালোবাসা।
এই সকাল আমাদের স্বপ্নের দিন,
শহীদদের রক্তে মাখানো এই ঋণ।
হাসিমুখে পথ চলি নির্ভয়ে আজ,
গড়ে তুলি এক এক অনন্য নতুন সমাজ।
Comments
Post a Comment