----- Forwarded Message ----- From: sanchayan banerjee <sanchayan_b@yahoo.com> To: nabapravatblog@gmail.com <nabapravatblog@gmail.com>; abapravat.online@blogger.com <abapravat.online@blogger.com> Sent: Monday, September 7, 2026 at 11:41:17 AM GMT+5:30 Subject: যখন পুজো আসত’ — সঞ্চয়ন ব্যানার্জী যখন পুজো আসত অতনুর জন্ম কলকাতার এক প্রান্তের ছোট্ট এক উদ্বাস্তু-পাড়ায়। দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে আসা কিছু মানুষ নিজেদের হাতের কাজ আর স্বপ্ন নিয়ে গড়ে তুলেছিলেন এই পাড়া। কারও ছিল কামারশালা , কারও প্রতিমা তৈরির কারখানা। দুর্গাপুজো যেন এখানকার মানুষের জীবনযাত্রারই এক অবিচ্ছেদ্য অংশ ছিল। তবে ওদের পাড়ার পুজোটা ছিল একটু অন্যরকম। স্কুলে বন্ধুরা বলত , তাদের প্যান্ডেলের কাজ নাকি এক মাস আগেই শুরু হয়ে গেছে , মহালয়ার পরই প্রতিমা এসে দাঁড়িয়েছে। অতনু তখন বাড়ি ফিরে দেখত , ওদের মাঠ এখনও ফাঁকা।...
জীবনানন্দ দাশ: বাংলার নিসর্গে যে কবি রেখে গেছেন বিষণ্ন আলোর দাগ শিকদার বাসির বাংলা কবিতার আকাশে কিছু নক্ষত্র আছে, যারা আলো ছড়ায় না—আলো হয়ে থাকে। তাদের দীপ্তি চোখ ধাঁধায় না; বরং ধীরে ধীরে এসে বসে মনের গভীরে। জীবনানন্দ দাশ তেমনই এক কবি। তিনি উচ্চকণ্ঠে বাংলা কবিতার দরজায় কড়া নাড়েননি; নিভৃত অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে এসে কবিতাকে দিয়েছেন এক নতুন চোখ, এক নতুন শ্রুতি, এক নতুন বিষণ্ন সৌন্দর্য। তাঁকে পড়লে মনে হয়, আমরা যেন কোনো অচেনা অথচ বহুদিনের পরিচিত বাংলার ভেতর প্রবেশ করেছি—যেখানে কুয়াশায় ভেজা ধানক্ষেত, শালিকের ডানা, শিশিরে নুয়ে পড়া ঘাস, নদীর ধূসর জল, সন্ধ্যার পাখি আর দূর কোনো গ্রাম থেকে ভেসে আসা নিঃসঙ্গতার সুর একাকার হয়ে আছে। সেই বাংলার নাম জীবনানন্দের কবিতায় কখনো বনলতা সেন, কখনো ধানসিঁড়ি, কখনো রূপসী বাংলা। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মেছিলেন জীবনানন্দ দাশ। পিতা সত্যানন্দ দাশ ছিলেন শিক্ষক ও ব্রাহ্মসমাজের সঙ্গে যুক্ত; মা কুসুমকুমারী দাশ ছিলেন কবি। মায়ের কাছ থেকেই যেন কবিতার প্রথম আলো তাঁর জীবনে প্রবেশ করেছিল। বরিশালের প্রকৃতি, নদী, পাখি, গাছপালা এবং নিসর্গের সঙ্গে তাঁর যে গভীর ...