দুটি কবিতা ।। আয়াজ আহমদ বাঙালি
মমতার পৃথিবী
ভালোবাসা মানুষকে আকাশের মতো বড় করে,
মমতা শুকাতে পারে অনেক ক্ষত,
অন্যকে তুলে দাঁড় করায় যেই হাত,
সেই হাতই জীবনের অলংকার!
পদ-পদবি ক্ষণিকের পরিচয়,
মানবতা চিরদিনের সম্মান।
ক্ষমা যার হৃদয়ে বাস করে,
শান্তি তার পথের সাথী হয়।
সত্যের আলো ধীরে জ্বলে
একটু একটু করে অন্ধকারকে পরাজিত করে।
চলুন আমরা মানুষ হবার সাধনায় থাকি,
বিনয়ের পথে হাঁটি।
স্বপ্নের ঠিকানা
অলস মানুষের ঘরে স্বপ্ন থাকে না,
পরিশ্রমীর চোখেই সে জায়গা নেয়!
ঝড় যতই পথ রুদ্ধ করুক,
ডানা মেলে আশা উড়বেই।
সূর্য প্রতিদিন শিখায় নতুন শুরু,
নদী শিখায় চলার গান।
গাছ শিখায় নীরব থেকে
ফল দিয়ে প্রাণ জয় করা।
ব্যর্থতা সফলতার প্রথম পাঠ মাত্র;
মাঝপথে যে হাল ছাড়ে না
তারই হাতে ওঠে বিজয়ের পতাকা।
তাই নিজেকে প্রতিদিন একটু করে গড়ো,
জ্ঞান ও সততায় হও সমৃদ্ধ।
মানুষের কল্যাণে যে জীবন উৎসর্গ হয়,
সেই জীবনই সত্যিকারের সার্থক ও মহিমান্বিত।
.................................
আয়াজ আহমদ বাঙালি
আসাম, ভারত
Comments
Post a Comment