লাস্ট নাইট –দ্যুতি পুরকাইত গতকাল আমি শেষ কেঁদেছি বাস্তব আমাকে শিখিয়েছে, কান্না দুর্বলতার বিজ্ঞাপন। একটা ওভার ব্রিজে দুজনে পাশাপাশি নীচে মৃত্যুর সুযোগ। ট্রেনের ক্যাকাফোনিতে হারিয়ে ফেলছি— কথা বলার ইচ্ছে, অথচ অনেক কিছু বলার ছিল। রাত আটটা চল্লিশ, স্টেশনে মানুষ কমে আসছে কমে আসছে রাতের বাড়ী ফেরার ট্রেন। একটা নীল রঙের শাড়ী দুখানা শুকনো গোলাপ পাশে রেখে, সিঁড়ি বেয়ে নেমে গেলো শেষ বারের মতো দুর্বলতার বিজ্ঞাপন মেরেছি চোখে, চলে যাচ্ছে ন'টা পাঁচের লাস্ট ট্রেন। শুকনো গোলাপের পাশে তখন পড়ে আছে প্রজাপতি আঁটা কার্ড কাল প্রেমিকার বিয়ে। ----------- দ্যুতি পুরকাইত গ্রাম- বেলিয়াডাঙা পোঃ- দঃ বারাসত থানা- জয়নগর জেলা- দক্ষিণ ২৪ পরগনা পিন- ৭৪৩৩৭২ ========================================================= Better Some Tabs. For You 1. Samsung Galaxy Tab A 10.1 (10.1 inch, RAM 2GB, ROM 32GB, Wi-Fi-Only), Black Deal Price: Rs. 12,499.00 Extra 10% direct off on SBI Card (20-23 Jan, 2021) For...
দাদা ঠাকুর ও কাজী নজরুলের দ্বিমুখী সখ্যতা আবদুস সালাম কাজী নজরুল ইসলামের সঙ্গে দাদাঠাকুরের পরিচয় কীভাবে হয়, সেই প্রসঙ্গে আলোকপাত করেন আবদুল আযীয আল-আমান। তাঁর লেখা থেকে জানা যায়, নলিনীকান্ত সরকার মহাশয়ের মাধ্যমে দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম পরিচয় হয়। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা তখনও প্রকাশিত হয়নি। মোসলেম ভারতে প্রকাশিত কবির কয়েকটি কবিতা নিয়ে বাংলার সাহিত্যিক, কবি, পাঠক, সমালোচক মহলে রীতিমতো উঠেছে আলোড়ন। সেই সময় দাদাঠাকুরের সঙ্গে নজরুলের প্রথম আলাপ। *"দাদাঠাকুর" ওরফে শরৎচন্দ্র পণ্ডিত – ১৯ শতকের শেষ আর ২০ শতকের প্রথম দিকের এক তুখোড় ব্যঙ্গকার, সাংবাদিক এবং নাট্যকার। উনার "জঙ্গম" পত্রিকা তখন কলকাতার সাহিত্য-রাজনীতির আখড়া ।সবাই মুখিয়ে থাকতো কখন আসছে “জঙ্গম”। সারাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর শ্লেষাত্মক ছড়া। কাজী নজরুল ইসলাম তখন সদ্য সাহিত্য জগতে এসেছেন। এসেই সাহিত্যের আঙিনায় তুলেছেন ঝড়। অসহ্য।কোথাকার এক গেঁয়ো- ভূত এসে তছনছ করে দিচ্ছে সব হিসেব । কিছুতেই কেউ যেন মেলাতে পারছে না অঙ্ক ।বিভিন্ন আলাপ আলোচনা ও সমসাময়িক বহু কলমচীর কথায় উঠে আসে দাদা ঠাকুর ও নজরুল প্রসঙ...