মাতৃভাষা
শোভন চট্টোপাধ্যায়
শ্রদ্ধা করি সব ভাষাকে
বাংলা নিয়ে বাঁচতে চাই,
মিষ্টি মধুর মা বলা
মায়ের আঁচল শ্রেষ্ঠ তাই।
বাংলা ভাষায় অনেক জাদু
শক্তি জোগায় বাংলা ভাষা,
বাংলা মায়ের ছড়ার গানে
মায়ের কোলেই কাঁদা হাসা।
বাংলা ভাষায় পথ চলা
বাংলা খুশির গানে,
ভাষা আজও ফোটায় হাসি
তুফান তোলে প্রাণে।
ভাষায় প্রেম উথলে ওঠে
ভাষায় আগুন ঝরা,
ভাষায় আছে রোদের উঁকি
বাংলায় রবির গড়া।
সাতসমুদ্র পার হয়ে ভাই
বাংলা ভাষায় বলবো হরি,
বিশ্ব চূড়ায় জয়ের মালা
বাংলা ভাষার সোনার তরী।
============
শোভন চট্টোপাধ্যায়
পোস্ট : চন্দননগর
জেলা : হুগলী

Comments
Post a Comment