মাতৃভাষা
দিলীপ সামন্ত
বাচ্চা যেমন নিবিড় করে জড়িয়ে ধরে মাকে
মাতৃভাষাও তেমন ভাবে হৃদয় জুড়ে থাকে।
এই ভাষাতেই অকপটে মনের কথা বলি
সুখ দুঃখের রাস্তা ধরে সামনে হেঁটে চলি।
আউল বাউল এই ভাষাতেই গেয়ে চলে গান
ভাটিয়ালির সুরটি শুনে নেচে ওঠে প্রাণ।
কোথায় আছে কাছে দূরে এমন মধুর ভাষা
ভাব প্রকাশের ভঙ্গিমাটি এই ভাষাতেই খাসা।
শিল্পী কবি এই ভাষাতেই মনের ছবি আঁকে
সুখ দুঃখের গল্প গাঁথা এতেই লেখা থাকে ।
শত্রু এসে বারে বারে নিষেধ জারি করে
মায়ের যত দামাল ছেলে প্রাণের বাজি ধরে।
এই ভাষাকে রক্ষা করার শপথ নেওয়া চাই
দেশপ্রেমের শক্ত ভিতে ভাষা বাঁচে ভাই।
মাতৃভাষাই স্বপ্ন দেখায় সবার দুচোখ ভরে
নতুন আশা ভালোবাসার মিলন রশি ডোরে।
===============
দিলীপ সামন্ত
বালি দুর্গাপুর, হাওড়া।
পিনকোড্ -৭১১২০৫
বালি দুর্গাপুর, হাওড়া।
পিনকোড্ -৭১১২০৫

Comments
Post a Comment